ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলায় আজ দুপুরে বজ্রপাতে ৩ কিশোরসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নান্দাইল উপজেলায় তিন কিশোর এবং ময়মনসিংহ সদর উপজেলায় দু’জন ব্যক্তি রয়েছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার সময় আকষ্মিক বজ্রপাতে তিন কিশোরের শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)। ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
এদিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে হাসেন আলী মন্ডলের ছেলে বাক্কার হোসেন (৪০) ও পচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) নামে দুইজন বজ্রপাতে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat