ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির ওলাফ শোলজ এবং ইতালির মারিও দ্রাঘি রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনে তাদের প্রথম সফর শেষ করে শুক্রবার রাতে ট্রেনে পোল্যান্ডে ফিরেছেন। 
তাদের ট্রেন পোল্যান্ডের প্রজেমিসল শহরে পৌঁছানোর এক ঘন্টা আগে, প্রধানমন্ত্রী দ্রাঘি দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে তার গাড়িতে যোগ দেন।
বৃহস্পতিবার কিয়েভ ত্যাগ করার পরপরই ম্যাক্রোঁ এবং চ্যান্সেলর শোলজ আলোচনা করেন।
ইউক্রেন সফরের সময় রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস তাদের সাথে যোগ দান করেন। তিন নেতা বলেন, তারা ‘অবিলম্বে’ ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আনুষ্ঠানিক প্রার্থীর মর্যাদা দিতে প্রস্তÍুত। 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি আশা করেন অন্যান্য সদস্য দেশগুলি ২৩-২৪ জুন ইইউ শীর্ষ সম্মেলনের আগে একমত হবে।
প্রতিটি প্রতিনিধিদলের জন্য বিশেষ ট্রেনে চারটি করে বগি ছিল। ট্রেন যাত্রায় কূটনীতিক ও সাংবাদিকদের পাশাপাশি নেতাদের সাথে প্রায় ৮০ জন ফরাসি, জার্মান, ইতালীয় এবং ইউক্রেনীয় নিরাপত্তা কর্মী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat