ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ১১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের স্মরণসভায় বক্তারা বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে মোহাম্মদ নাসিমের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি রাজনীতির ক্ষেত্রে সারাজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা আরও বলেন, মোহাম্মদ নাসিম ষাটের দশক থেকেই রাজনীতির সাথে জড়িত। তিনি একটা রাজনীতিক পরিবারের বেড়ে উঠেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তাকেও গ্রেফতার করা হয়েছিল, তাকে সাজা পর্যন্ত দিয়েছে। কিন্তু প্রতিটা আন্দোলন সংগ্রামে তিনি সম্মুখ সারিতে ছিলেন। বাংলাদেশের প্রতিটা সংগ্রামের সাথে তিনি সামনের কাতারে ছিলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম-এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, নাসিমপুত্র তানভীর শাকিল জয় এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।
সভায় ১৪ দলের নেতারা বলেন, ভারতে মহানবীকে নিয়ে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আবার আন্দোলনের নামেও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। কোন অশান্তি হলে সরকারের সাথে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।
আমির হোসেন আমু বলেছেন, সরকারের উন্নয়ন মেনে নিতে না পারায় পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্থ করতে বিএনপি আগুন সন্ত্রাস করছে। দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন দেশকে অস্থিতিশীর করতে পাঁয়তারা করছে বিএনপি।
তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে বাধাগ্রস্থ করতে ২০১৪ সালের মতো বিএনপি জামাত আবারো অগ্নি সন্ত্রাস শুরু করেছে। ট্রেন, বাসে আগুন কোন বিচ্ছিন্ন ঘটনা না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat