ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী আজ সিলেটে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের চালিবন্দরে উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস প্রাঙ্গণে পাঁচ তলা বিশিষ্ট একটি মহিলা হোস্টেল উদ্বোধন করেছেন। ভারত সরকারের ৪ কোটি ৩৫ লাখ টাকা আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়েছে। হোস্টেলটিতে ১৬০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা আছে। উমেশ চন্দ্র-নির্মলাবালা ছাত্রাবাস ট্রাস্ট অলাভজনকভাবে হোস্টেলটি পরিচালনা করবে।
পরে, দোরাইস্বামী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী অন্য তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হচ্ছে- সিলেটের ধুপাদিঘিরপাড় এলাকার উন্নয়ন, কষ্টঘরে ক্লিনার কলোনি নির্মাণ ও চর দিঘিরপাড়ে একটি স্কুলভবন নির্মাণ।
ভারতের হাই কমিশন, বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে ‘কনস্ট্রাকশন অব ইনফ্রাস্ট্রাকচার ফর এডুকেশন এন্ড বেটার এনভায়রনমেন্ট অব সিলেট সিটি কর্পোরেশন’ এর জন্য ২০১৭ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অংশ হিসেবে ভারতের আর্থিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন প্রকল্পগুলো বাস্তবায়িত করছে।
ভারতীয় হাই কমিশন জানায়, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং ভারত সরকারের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের প্রকল্পের অংশ হিসেবে প্রকল্প তিনটি বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat