ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আগুন নিভানোর  দায়িত্ব পালন করতে গিয়ে নিখোজ রয়েছেন। এদিকে ফায়ার ফাইটার শফিউল ইসলামের দেশের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ৯ জুলাই দুপুর ১২টার শফিউল ইসলামের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেন ৷ এছাড়া শফিউল ইসলামের পরিবারকে উপজেলা প্রশাসন পাশে থাকার আশ্বাস দেন । সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান জানান আমার ছেলে ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। সে খুব সাহসী ও কর্তব্যপরায়ন ছিল।  গত ৫ জুন সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে কুমিরা ফায়ার স্টেশনের সদস্যদের সাথে আমার ছেলে ফায়ার ফাইটার শফিউল ইসলাম আগুন নেভাতে গিয়ে নিখোজ হন।  এখন পর্যন্ত আমার ছেলের কোন খোজ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat