ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
তিনি আজ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বিস্ফোরণে মারাত্মকভাবে আহতদের পরিদর্শন শেষে এ আহবান জানান।
পরিদর্শনকালে ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আবুল কালাম ভূমিমন্ত্রীকে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস উপস্থিত ছিলেন।
সীতাকুন্ডের মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, অনেকেই প্রিয়জন হারিয়েছেন। অনেকের নিকটজন আজ চিকিৎসাধীন। এই মুহূর্তে আমাদের প্রথম লক্ষ্য সুচিকিৎসা নিশ্চিত করা যেন আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিস্ফোরণ পরবর্তী আগুন নিয়ন্ত্রণে এবং আহতদের উদ্ধারে ফায়ার ফাইটার, সেনা সদস্য সহ উপস্থিত অনেকেই জীবন বাজী রেখে কাজ করে গিয়েছেন। আহতদের চিকিৎসায় ডাক্তার ও স্বাস্থকর্মীগণ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন,  স্বেচ্ছাসেবকগণ জীবন রক্ষায় রক্ত সংগ্রহ সহ নানা ধরণের সহায়তামূলক কাজ করে যাচ্ছেন। এই সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে  কোনও কথা বলা সমীচীন হবেনা। আপাতত, আমাদের মূল লক্ষ্য হল, আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat