ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে সবুজ দেশে পরিণত করতে সকলকে অন্তত ৩ টি করে গাছ লাগাতে হবে। তিনি আরো বলেন, দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে অবশ্যই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশী বেশী করে গাছ লাগাতে হবে।
শাহাব উদ্দিন আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২২’র উদ্বোধনের পর মেলা পরিদর্শন শেষে এ কথা বলেন।
এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
শাহাব উদ্দিন বলেন, দেশি-বিদেশি নানাবিধ গাছের চারার সমারোহে এবারের মেলাটি অত্যন্ত সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন হয়েছে। বৃক্ষমেলার পরিবেশ সুন্দর থাকায় জনগণ পছন্দমতো গাছের চারা কিনতে পারবে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে।
তিনি আরো বলেন, পরিবেশ মেলার বিভিন্ন ধরনের স্টল থেকে পরিবেশ দূষণের কারণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীরা বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।
বৃক্ষমেলায় ১১০ টি স্টল আছে, যা ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
অপরদিকে,  ৫৯ টি স্টল সমৃদ্ধ পরিবেশ মেলা ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
এর আগে মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড ফর ওয়াইলডলাইফ কনজারভেশনের প্রত্যেকটিতে ১ম পুরস্কার অর্জনকারীকে এবং সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সরকারের কর্মকান্ড, প্রাপ্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat