ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে কাজ করে ২০২০ সালে শুরু হওয়া বৈশ্বিক দুর্যোগ কোভিড মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সাফল্য লাভ করেছি। এটি সম্ভব হয়েছে চিকিৎসা সেবায় নিয়োজিত আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য খাতে নিয়োজিত পেশাজীবিদের জন্য।’
শিল্পমন্ত্রী আজ রোববার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে নরসিংদী জেলা নার্সেস ওয়েল ফেয়ার এসোসিয়েশন আয়োজিত ‘কৃতি নার্সদের মাঝে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল মজিদ মাহমুদ সাদি ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশিদ ভূঁইয়া।  
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ সময় জানান, নরসিংদীতে একটি মেডিক্যাল কলেজ এবং একটি নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা নরসিংদীর মানুষের প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী নার্সেস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের নাম পরিবর্তন করে ‘নার্সিং কর্মকর্তা’ করার বিষয়টি যথাযথ ফোরামে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat