ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভা সম্পন্ন। মহান সৃষ্টিকর্তা তাদের বিশেষ মেধা, গুণ ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”
আজ বিকেলে রাজধানীর  জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘চিত্রকলা এবং অটিজম নিয়ে জীবনযাত্রা : বালক রাজা আদিল হক’ শীর্ষক আদিল হক-এর একক চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরেই বাংলাদেশ অটিজম নিয়ে সর্বাগ্রে কাজ শুরু করে। তাঁর উদ্যোগের ফলে বাংলাদেশ সরকার স্বাস্থ্যখাতে খাতভিত্তিক কর্মসূচিতে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ও নিউরো ডেভেলপমেন্ট সম্পর্কিত ডিজঅর্ডারকে অন্তর্ভুক্ত করে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। সারাদেশের সকল উপজেলায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।’
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আদিল হকের মা ডা. লীডি হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন প্রফেসর নিসার হোসেন ও বিশিষ্ট ভাস্কর প্রফেসর হামিদুজ্জামান খান।
উল্লেখ্য, প্রদর্শনীটি আজ থেকে শুরু হয়ে আগামী ১০ জুন পর্যন্ত চলবে। এতে শিল্পী আদিল হকের আঁকা ১১৫টি চিত্রকর্ম স্থান পাচ্ছে। করোনা মহামারির লকডাউনকালীন সময়ে শিল্পী আদিল হক তিনটি সিরিজ যথাক্রমে ‘বাংলাদেশের ফোক আর্ট’, ‘বাংলাদেশীদের জীবিকা’ ও ‘মিশরের রাজা তুতানখামুনের সমাধির গুপ্তধন’ শিরোনামে এসব চিত্রকর্ম এঁকেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat