ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়ার কোভিড পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলেই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ডব্লিওএইচও। যদিও সংস্থাটি উত্তর কোরিয়ার কোভিড সংক্রমণ সংক্রান্ত কোন তথ্য পাচ্ছে না।
এদিকে উত্তর কোরিয়া বলছে, দেশটির করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। 
গত ১২ মে উত্তর কোরিয়া প্রথম বারের মতো দেশটিতে করোনা সংক্রমণ দেখা দেয়ার ঘোষণা দেয়। গত সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও দাবি করে দেশটি।
কিন্তু ডব্লিওএইচও’র জরুরি পরিচালক মাইকেল রায়ান সাংবাদিকদের বলেন, আমরা ধারনা করছি পরিস্থিতি ভালো নয়, খারাপের দিকে যাচ্ছে।
তবে তিনি স্বীকার করেছেন, সর্বগ্রাসী রাষ্ট্রটি খুব সামান্য তথ্যই সরবরাহ করে। আর প্রয়োজনীয় তথ্য না পেলে বিশ্বের কাছে একটি সঠিক মূল্যায়ন তুলে ধরা কঠিন। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ) বৃহস্পতিবার বলেছে, গত ২৪ ঘন্টায় ৯৬ হাজার ৬শ’ ‘জ্বরের রোগী’ শনাক্ত হয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মোট ৩৮ লাখ লোক জ্বরে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত ৬৯ জন মারা গেছে। 
উত্তর কোরিয়ায় বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যমান। তবুও কেসিএনএ’র খবরে বলা হয়েছে, আক্রান্ত ৯৫ শতাংশ লোক সুস্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat