ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-৩১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সম্প্রতি বিএনপি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এবং উন্নয়নবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য জনসম্মুখে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 
আজ মঙ্গলবার দুপুরে জেলার রায়পুর মার্চেন্ট একাডেমি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুব- উল আলম হানিফ বলেন, দেশ যখন উন্নয়নে সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন একাত্তরের প্রেত্মাতারা মাথা চাড়া দিয়ে ওঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে  এদেরকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে জনগণ। এজন্য এই দলটির মাধ্যমে দেশের পরিবর্তন এসেছে। দেশের সব উন্নয়ন ও ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat