ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রিয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহন করা রাল্ফ রাংনিক ম্যানচেস্টার ইউনাইটেডের পরামর্শক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করছেন না বলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
জার্মান এই কোচ গত ছয় মাস যাবত ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। নভেম্বরে ওলে গানার সুলশারের বরখাস্তের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে তার অধীনে ইউনাইটেড ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে। আগামী দুই বছরের জন্য রাংনিকের পরামর্শক হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে থাকার কথা ছিল। কিন্তু গত মাসে অস্ট্রিয়া জাতীয় দলের কোচ হিসেবে তিনি নিয়োগ পান। ৬৩ বছর বয়সী এই কোচের জন্য দুই পদে একইসাথে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানা গেছে। 
এ সম্পর্কে ইউনাইটেডের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘গত ছয় মাস যাবত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাংনিকের অবদানের জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে। পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে রাল্ফ এককভাবে অস্ট্রিয়া জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে চাচ্ছে। সে কারনে ওল্ড ট্র্যাফোর্ডে পরামর্শক হিসেবে তিন আর দায়িত্ব নিচ্ছেন না। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য আমরা রাল্ফকে শুভকামনা জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat