ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হজ্জ্ব পালন শেষে হাজীদের সৌদি আরবে নেয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার  সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোঃ মাহবুব আলী, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
আসন্ন পবিত্র হজ্জ্ব পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ্জ্ব যাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজ্জ্বের উদ্দেশ্যে ফ্লাইট কার্যক্রম চলমান থাকবে জানানো হয়। 
কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat