ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে , মারা গেছে অন্ত ৩৪ জন।
সর্বশেষ সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।
নাগরিক প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ওই রাজ্যে ৩৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কেবলমাত্র শনিবার সকালে বড়ো ধরনের ভূমিধসে ১৯ জন প্রাণ হারায়।
ক্যামারগিবে পৌরসভায় অপর এক ভূমিধসে আরো ছয় জন মারা গেছে।
প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জয়ের বলসনারো দুযোর্গপূর্ণ আবহাওয়ার শিকার ব্যক্তিদের জন্য দুঃখ ও সংহতি প্রকাশ করে বলেছেন, জনগণের দুর্ভোগ কমাতে তার সরকার সম্ভাব্য সবকিছু করবে।
এদিকে দুর্যোগপূর্ণ পার্নামবুকো রাজ্যে গত রোববার থেকে দেশটির জাতীয় আবহাওয়া ইনষ্টিটিউ রেড এলার্ট জারি রেখেছে। এটি বন্যা ও ভূমিধস বিষয়ে সর্ব্বোচ্চ সতর্ক মাত্রা।
মেয়র কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত পার্নামবুকো রাজ্যে ২৩৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া অফিস আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ কারণে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশংকা ব্যক্ত করেছে পার্নামবুকো রাজ্যের পানি ও আবহাওয়া সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat