ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন,দারিদ্র বিমোচনে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের বিকল্প নেই।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন,নারী-পুরুষের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানসহ সকলের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ আরও জোরদার করতে হবে।
উপাচার্য দেশের কৃষি খাতের উন্নয়নে জীবপ্রযুক্তিবিদ ও উদ্ভিদবিজ্ঞানীদের অবদান তুলে ধরে বলেন,করোনা মহামারি পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি খাতে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণা বাড়াতে হবে।
জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনের পাশাপাশি সমুদ্র সম্পদের সুফল পেতে গবেষণা কার্যক্রম পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন।
ইন্ড্রাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
বিএপিটিসিবি-এর সভাপতি অধ্যাপক ড.রাখহরি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ এবং প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat