ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ায় বুধবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৮১৬ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখ ৩৬ হাজার ৭২০ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, আগের দিনের তুলনায় প্রাত্যহিক আক্রান্তের হার বুধবার কমেছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ৯৫৬ জন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ওমিক্রণ ভ্যারিয়েন্ট ফের ছড়িয়ে পড়ার পর প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে। নতুন আক্রান্তের মধ্যে ৩৪ জন বিদেশ থেকে দেশে এসেছেন বলে জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ২৪৩ জনের অবস্থা আশংকাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা ছয় জন বেশি।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে আরো ৩৪ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ৬৩ জনে দাঁড়ালো। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে মোট মৃত্যু হার ০.১৩ শতাংশ।
দেশটির মোট জনগোষ্ঠীর ৮৬.৯ শতাংশ করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন। বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৬৪.৮ শতাংশ নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat