ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপির অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে দলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 
তিনি বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি নানা কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাবটা এই, দেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ লেগে যাচ্ছে। তাদের এ অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে তৃণমূলের নেতাকর্মীদেরকে  ঐক্যবদ্ধ থাকতে হবে। 
আব্দুর রাজ্জাক আজ বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের খুঁটি ও শক্তি। তারা ঐক্যবদ্ধ থাকলে ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে ঠেকিয়ে রাখার কোন শক্তি নেই। 
তিনি বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদেরকে কোনভাবেই অহেতুক আন্দোলন করতে দেয়া হবে না। আন্দোলন করে অতীতে তারা সফল হয় নি, ভবিষ্যতেও কখনও সফল হবেন না।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্থানীয় সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat