ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নি নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোন নারী এই সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ‘একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসেবে আপনার অভিজ্ঞতা কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে ভাল অবস্থানে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, তিনি আরো বলেন যে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দ্বিতীয় মেয়াদ চলাকালে তার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এলিজাবেথ বর্নির অবদান হবে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ‘৫০ বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য, বিনিয়োগ, পানি, উন্নয়ন, বিমান পরিবহন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও শিক্ষা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গতিশীল সহযোগিতা মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার কথা।’
তিনি বলেন, ‘আমাদের মূল্যবান চলমান অংশীদারিত্বের আরো বিভিন্ন ক্ষেত্রে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও সফলতা এবং বন্ধুপ্রতিম ফ্রান্স প্রজাতন্ত্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat