ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনে সোমবার একটি ফেরিতে অগ্নিকান্ডে কমপক্ষে সাতজনের প্রাণহানি ঘটেছে। ফেরিটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীরা বাধ্য হয়ে ফেরির উপর থেকে লাফিয়ে পড়ে। আবার অনেকে নিরাপদে বেরিয়ে আসতে ব্যর্থ হন। কোস্ট গার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান। খবর এএফপি’র। তারা প্রাণ হারান।
খবরে বলা হয়, মেরক্রাফট ২ নামের ফেরিতে আগুন ছড়িয়ে পড়ার সময় এতে ১২৪ জন যাত্রী ছিল। তারা দেশটির পলিলো দ্বীপ থেকে প্রধান দ্বীপ লুজনের কুয়িজন প্রদেশে যাচ্ছিলেন।
এ ঘটনায় জীবিতদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
ফিলিপাইন কোস্ট গার্ড মুখপাত্র আর্মান্দো বালিলো জানান, এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১২০ জনকে উদ্ধার করা হয়েছে।
 ফেরিটিতে মোট ১৩৪ যাত্রী ও ক্রু ছিল।
কোস্ট গার্ডের দেয়া বিভিন্ন ছবিতে পুরো ফেরিতে আগুন ছড়িয়ে পড়তে এবং তা থেকে ধোয়ার কু-লী উড়তে দেখা যাচ্ছে।
 লাইফ রিং ও লাইফ ভেস্ট নিয়ে লোকজনকে পানিতে ভেসে থাকতে দেখা যায়। অন্যান্য ফেরির সাহায্যে তাদের অনেককে উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন ব্রুনেতি আজেগ্রা বলেন, ‘আমরা ৪০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা দুইটি লাশ উদ্ধার করেছি।’
রিয়াল টাউন দুর্যোগ কর্মকর্তা রিকি পবলাত জানান, কমপক্ষে ২১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘ফেরিটি এখন বন্দর থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat