ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আপহরন মামলার আসামী মোঃ রাসেল রানা (২৫)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রাসেল গং প্রশাসনের পরিচয় দিয়ে মোঃ মনিরুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে অপহরণ করে। পরে মনিরুলের পিতার নিকট প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবী করে রাসেল গং। মনিরুলের পিতা আব্দুর রহিম উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সেই সাথে অপহরণকারীর হোতা রাসেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হলে বাকীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মনিরুলের পিতা মোঃ আব্দুর রহিম, শনিবার রাতে উল্লাপাড়া মডেল থানায় রাসেল রানা সহ ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন ।
মামলা সূত্রে জানা যায়- উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার বাড়ির পার্শ্বে বসে মোবাইল ফোনে গেম খেলতে ছিল। এ সময় রাসেল রানা সহ অপহরণ কারীর একটি দল ঘটনা স্থলে এসে মনিরুলের হাত-পা ও মুখ বেধে মটর সাইকেল যোগে তুলে আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখান থেকে মনিরুলের মোবাইল ফোন দিয়ে আব্দুর রহমানকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ অবস্থায় আব্দুর রহিম বিষয়টি উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির এর কাছে সহযোগিতা চান। পরে আব্দুর রহিম অপহরণকারীদের সাথে যোগাযোগ করলে পূর্বসাতবাড়িয়া ব্রীজের নিচে যেতে বলে। ওসি হুমায়ন কবির এর পরিকল্পনা অনুযায়ী ২১ মে/২০২২ইং রাত ২ টা ৫০ মিনিটে তিনি তার পুলিশ বাহিনীর সদস্যসহ পূর্বসাতবাড়িয়া ব্রীজের দু পাশ ঘিরে ফেলে এবং আব্দুর রহমানকে ব্রীজের নীচে অগ্রসর হতে বলে। আব্দুর রহমান অপহরণ কারীদের সাথে ফোনে কথা বললে ব্রীজের নীচে আসতে বলে। এ সময় অপহরণ কারীর এক সদস্য ব্রীজের নীচে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে, অপর অপহরণ কারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ব্রীজের উপর থেকে হাত-পা বাধা অবস্থায় মোঃ মনিরুল ইসলামকে উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতার কৃত অপহরণ কারীর মোঃ রাসেল রানা উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে বলে জানান।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান অপহরণ কারীর এক সদস্য মোঃ রাসেল রানাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসা বাদের পর তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat