ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে সফরকারী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরো জোরদারে প্রবাসী বাংলাদেশী আমেরিকান পেশাজীবীদের সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানিয়েছে।
এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান বাংলাদেশী আমেরিকান শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সাথে শনিবার এক মত বিনিময়কালে এ আহ্বান জানান।
সভায় বক্তৃতাকালে তিনি বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
এ সময় পেশাজীবীরা ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আরো জোরদার ও সহযোগিতা বাড়াতে নানা পরামর্শ দেন।
ফারুক খান নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশের আরো উন্নয়নে বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের পরামর্শ চান।
সভায় প্রতিনিধি দলটির অন্যান্য সদস্য নূরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদও বক্তব্য রাখেন।
এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদারের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ব্রিফ করেন। দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে তাদের পাঁচ দিনের সফর শেষে আজ ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat