ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাদক ও অপসংস্কৃতি থেকে জাতিকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া খাতকে যত বেশি বিকশিত করা যাবে দেশের উন্নয়ন তত বেশি হবে।
আজ পিরোজপুর জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ক্রীড়াই শক্তি। সুস্থ-সবল জাতি গড়তে ক্রীড়ার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। তাঁর সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের ছেলে-মেয়েরা ক্রীড়াক্ষেত্রে সুনাম বয়ে এনেছে। ভবিষ্যতে এ পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। এ অসম্মান থেকে বাঙালি জাতিকে পরিত্রাণ দিতে বঙ্গবন্ধু সারা জীবন আরাধ্য সাধনা করে গেছেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু প্রায় চৌদ্দ বছর কারা অন্তরালে ছিলেন। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কর্মের প্রেরণাদাত্রী। বঙ্গবন্ধুর শক্তি ছিল বাংলাদেশের জনগণ আর প্রেরণাদায়ক ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম-পরিচালক আব্দুল কাদের, জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি, জেলা ইমাম সমিতির সভাপতি ফারুক আবদুল্লাহ, জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসানসহ স্থানীয় অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat