ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত বছরের সেপ্টেম্বরে নিরাপত্তা হুমকির অজুহাতে পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। 
হঠাৎ করে সিরিজ না খেলে দেশে ফেরত যাবার কারনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এবার ক্ষতিপূরণ দিচ্ েনিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ক্ষতিপূরণে অর্থের অংকটা  অবশ্য  জানায়নি দু’দশের ক্রিকেট বোর্ডের কেউই। 
১৮ বছর পর ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো কিউইদের। কিন্তু ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর মাত্র  এক ঘন্টা আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে  সফর বাতিল করে দেশে ফিরে যায়  কিউইরা
নিউজিল্যান্ড সিরিজের পরই পাকিস্তান সফরের সূচি ছিলো ইংল্যান্ডের নারী ও পুরুষ দলের। নিউজিল্যান্ডের সফর বাতিলের কারনে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ডও। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলো পিসিবি। তাই পিসিবিকে ক্ষতিপূরণ দিচ্ছে এনজেটসি। 
শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণই নয়, গত বছরের সিরিজ বাতিল করায় পাঁচ মাসের ব্যবধানে দু’বার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ২০২২ সালের ডিসেম্বরে এবং ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান সফর করবে কিউইরা।
২০২২ সালের ডিসেম্বরে সফরটি ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ। ঐ সফরে পাকিস্তানের মাটিতে দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। টেস্ট সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ও ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। 
আর ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান সফরে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। 
এদিকে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বাংলাদেশের সাথে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে এনজেডসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat