ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট মিয়ারবজার এলাকায় আজ সকাল সাড়ে ৯টায় পিকআপ-সিএনজির সংঘর্ষে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় ফাতেমা আলম নামের এক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং আব্দুল্লাহ নামক এক যুবক হাসপাতালে নেবার পরে মৃত্যুবরণ করে।
নিহত দুজন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত ফাতেমার বাবার নাম মাহবুবুল আলম। আরেকজন আব্দুল্লাহর বাবার নাম হোসেন পাটোয়ারী।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
নিহত ফাতেমা আলম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আলআমিন স্কুল এন্ড কলেজে আসছিল।পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার এসআই মোতালেব এবং কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে ফাতেমার মৃতদের উদ্ধার করে মর্গে পাঠায় এবং আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর পরে মৃত্যুবরণ করে।
পিকআপ এবং সিএনজিকে জব্দ করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
এদিকে পিকআপ এবং সিএনজির চালক দুজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat