ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসন মোকাবেলায় ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনের প্রতি বুধবার ‘দৃঢ’ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি আবেদন প্রক্রিয়া চলাকালে ‘আগ্রাসনের’ ঘটনায় মার্কিন সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাদের অংশগ্রহণ করা নিরাপত্তার বিরুদ্ধে এবং ফিনল্যান্ড ও সুইডেনের আবেদন বিবেচনা করার সময় আগ্রাসন বা আগ্রাসনের হুমকি ঠেকাতে ও মোকাবেলা করতে সজাগ থাকার ব্যাপারে দেশ দুইটির সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।’
বাইডেন বলেন, তিনি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এ প্রতিরক্ষা জোটে ফিনল্যান্ড ও সুইডেনকে দ্রুত আনার ব্যাপারে মার্কিন কংগ্রেস ও আমাদের ন্যাটো মিত্র দেশ গুলোর সাথে কাজ করার অপেক্ষায় রয়েছেন। তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনিশ প্রেসিডেন্ট সৌলিনি নিস্তো ও সুইডিশ প্রধানমন্ত্রী মগডালানা আন্ডারসনকে স্বাগত জানাবেন।
বাইডেন বলেন, ন্যাটোতে যোগদানের ‘এই দুই দেশের আবেদনকে আমি আন্তরিকভাবে স্বাগত ও জোরালো সমর্থন জানাই।’
খবরে বলা হয়, ফিনল্যান্ড ও সুইডেন বুধবার তাদের আবেদন আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে।
এ সময় অধিকাংশ মিত্র দেশ এই আবেদনকে উষ্ণভাবে গ্রহণ করলেও তুরস্ক এ ব্যাপারে আপত্তি জানায়। কোন দেশের প্রার্থীতার ক্ষেত্রে ন্যাটোর সকল সদস্য দেশের ভেটো দেয়ার অধিকার রয়েছে। এদিকে ব্রাসেলসে রাষ্ট্রদূতদের বৈঠকে আনুষ্ঠানিক সদস্যপদের আলোচনার শুরুতে তারা ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat