ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবিতার ইতিহাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি এক অনন্য সাধারণ রচনা।
তিনি বলেন, অনবদ্য ছন্দ, অতি ভাবানুগত ধ্বনি-মাধুর্যে গরীয়ান ‘বিদ্রোহী’ কবিতাটি বাংলা সাহিত্যের অতি বিশিষ্ট একটি কাব্য। কবি নজরুল ইসলাম মাত্র ২২ বছর বয়সে প্রায় ১৪১ পঙক্তির এই ভুবনবিজয়ী কবিতাটি রচনা করেন । ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতার ৩/৪-সি তালতলা লেনের ভাড়াবাড়ির একতলায় বসবাসকালে তিনি এ কবিতাটি রচনা করেন। ঔপনিবেশিক শোষণ, সামন্ত মূল্যবোধ ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সচেতন বিদ্রোহী রূপে ‘বিদ্রোহী’ কবিতায় আবির্ভূত হন কবি নজরুল।
আজ সোমবার বিকালে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্রোহী’ কবিতার প্রথম শ্রোতা ছিলেন মুজাফফর আহমদ। মুজাফফর আহমদের স্মৃতিকথা উদ্ধৃত করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, নজরুল সম্ভবত শেষ রাতে ঘুম থেকে উঠে একবসায় এ কবিতাটি লিখেন। দোয়াতে বারে-বারে কলম ডোবাতে গিয়ে তার মাথার সঙ্গে তার হাত তাল রাখতে পারবে না ভেবে নজরুল কবিতাটি প্রথমে পেন্সিলে লিখেছিলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে কে এম খালিদ বলেন, এ উপলক্ষ্যে কবি নজরুল ইনস্টিটিউট ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে ১০০টি প্রবন্ধের একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেছে।
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন কবিপৌত্রী খিলখিল কাজী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা। বিশিষ্ট নজরুল গবেষক ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।
অনুষ্ঠানে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat