ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন।
দন্ডিত ব্যক্তির নাম মো: রিয়াজ উদ্দিন (৩৮)। তিনি ঘাটাইল উপজেলার গারো বাজার গ্রামের বশির উদ্দিনের ছেলে। তিনি জামিনে মুক্ত হওয়ার পর পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌশুলী (পিপি) আলী আহমদ জানান, দন্ডিত রিয়াজ উদ্দিন ২০০৯ সালের ১০ আগস্ট ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী লিজা আক্তারকে মারপিট করে। গুরুতর আহত লিজাকে (২০) প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিজা ওই বছরের ২৭ আগস্ট মৃত্যুবরণ করেন।
লিজা ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে। ঘটনার পর লিজার ভাই আজাহার আলী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সুলতান ওই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat