ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাবাসীকে এবারও জলাবদ্ধতায় নাকাল হতে হবে না। আশা করছি, এ বছর আধা ঘণ্টার মধ্যেই বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে যাবে।
আজ নগরভবনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র আরও বলেন, ‘খাল ও বক্স কালভার্ট হতে বর্জ্য ও পলি অপসারণ এবং অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ফলে গত বছর ঢাকাবাসীকে জলাবদ্ধতায় নাকাল হতে হয়নি। অতি বৃষ্টি হলেও ১ ঘণ্টার মধ্যে বৃষ্টির পানি নিষ্কাষিত হয়েছে। এ বছর ঢাকাবাসীকে আমরা আরও বেশি মাত্রায় সুফল দিতে পারব বলে আশাবাদী। আমরা আশা করছি, এ বছর ৩০ মিনিটের মধ্যেই বৃষ্টির পানি নিষ্কাষিত হবে।’
দেশে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হলে ঢাকা দক্ষিণ সিটি এক নম্বরে থাকবে উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দুর্নীতি মুক্তির দিক থেকে আমরা অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
মেয়র বলেন, আমরা যে পরিকল্পনা করেছি, সে অনুযায়ী খুব দ্রুত উদ্যোগ নেবো। ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেসব বাজার রয়েছে সেগুলো আওতায় আনা হবে। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে, এগুলো সব একটি নীতিমালার আওতায় আনা হবে এবং এসব বাজারগুলোকে নিবন্ধন দেয়া হবে।
রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে তিনি বলেন, ‘সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। অনেকে অনুমতি চেয়েছে রাস্তা খোঁড়ার। কিন্তু আমরা বর্ষার আগে কোথাও খুঁড়তে অনুমোদন দেয়নি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেয়া হবে না।’
সড়কের যানজট নিরসনে রাত ৮টার পর রাজধানীর দোকান বন্ধ করার আহ্বান জানিয়ে ফজলে নূর তাপস বলেন, ‘রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি কার্যকর করা যায় তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মধ্যে রাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে।’
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat