ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর জেলায় আজ দুই দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুপুরে আইসিটি বিভাগের যুগ্মসচিব ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় এই কর্মশালায় ৪০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি আইসিটি বিভাগের যুগ্মসচিব ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চ্যুয়ালি যুক্ত হন।
শরীয়তপুরের ৪০জন উদ্যোক্তাকে তারা গোল্ডেন উদ্যোক্তা হিসেবে নিয়মিত মনিটরিং করবেন বলেও জানান ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা জেলা ব্র্যান্ডিং প্রশিক্ষণ পরিচালক আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ, জেলা ব্র্যান্ডিং প্রশিক্ষণ সমন্বয়ক ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজনের মূল বিষয় ছিল ‘পণ্য, পর্যটন ও উদ্যোগ’।
জেলা প্রশাসক পারভেজ হাসান উদ্যোক্তাদের মধ্যে আইসিটির গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তি ব্যবহার করে তাদের অভিজ্ঞতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি চাকরির পেছনে না ছুটে সকলকে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। উদ্যোক্তাদের যে কোন প্রয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসন তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
এই কর্মশালায় বাছাইকৃত ৪০জন উদ্যোক্তা অংশ নেন। যাদের মধ্যে অনেক উদ্যোক্তা শরীয়তপুরে স্যানেটারি ন্যাপকিন, পিঠাপুলি, টমেটো শস, ফ্যাশন ডিজাইনার, নকশিকাঁথা, খাদ্য, পোশাক, হাতে তৈরি গহনা, খাদ্য, মাস্ক, কার্টন ইত্যাদি নিয়ে কাজ করেন।
কর্মশালায় অংশ নেওয়া বিভাগীয় জয়িতা সামচুন নাহার সুমি বলেন, এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা নতুন কিছু শিখবো, যা আমাদের উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat