ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য সাকিব আল হাসান শতভাগ ফিট বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল হক।
করোনা নেগেটিভ হবার পর গতকাল রাতে দলে যোগ দেন সাকিব। আজ দলের অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন এবং এ থেকেই বুঝা যায় প্রথম টেস্ট খেলার জন্য মরিয়া তিনি।
আজ মোমিনুল বলেন, ‘সে শতভাগ ফিট। একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি, সে টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট।’
মুলত গেল মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর প্রথমবারের মত ব্যাটিং করলেন সাকিব। কিন্তু নেটে পেস ও স্পিনারদের খেলার সময় জড়তা ছিলো না তার ব্যাটিংয়ে। এমনকি আক্রমানত্মকভাবে ব্যাট করেছেন তিনি। যা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে খুশি করার জন্য যথেষ্ট ছিলো। সাকিবকে বাহ্বা দিতেও দেখা গেছে ডোমিঙ্গোকে।
মোমিনুল বলেন, ‘আমি যা দেখেছি, সত্যিই সে ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, সে খেলবে।’
তিনি আরও বলেন, ‘সাকিবের জন্য ভালো দিক হলো, মানসিকভাবে সে খুবই শক্তিশালী। সে চাইলে বাঁধা পেরিয়েও খেলতে পারেন।’
যদি কাল সাকিব খেলেন, তবে এ বছর এটি হবে প্রথম টেস্ট। গত বছর পাকিস্তানের বিপক্ষে খেলার পর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। আর পারিবারিক সমস্যার কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি তিনি।
মোমিনুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। কিন্তু পারিবারিক সমস্যার কারনে সিরিজে খেলতে পারেননি তিনি। করোনার কারনে এই সিরিজেও তার না খেলার সম্ভাবনা জেগেছিলো। কিন্তু সে এখন সুস্থ হয়ে উঠেছে এবং আমার মনে হয়, সে খেলতে মরিয়া।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat