ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি শুক্রবার বলেছেন’ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধ মত প্রকাশের পর ওয়াশিংটন তুরস্কের অবস্থান স্পষ্ট করার জন্য কাজ করছে।
সাকি বলেন,দুটি দেশের ট্রান্সআটলান্টিক জোটের সদস্য হওয়ার আগ্রহের বিষয় ন্যাটোর সদস্য দেশগুলোর ব্যাপক সমর্থন লাভ করেছে। খবর এএফপি’র।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি একইভাবে বলেছেন , মার্কিন যুক্তরাষ্ট্র আঙ্কারার অবস্থান ভালোভাবে বোঝার জন্য কাজ করছে।
তিনি বলেন, ‘তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র; এর কোন অবস্থান্তর হয়নি। তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংলাপ প্রচেষ্টায় জড়িত এবং তারা ইউক্রেনকে সহায়তা দিয়েছে। তাই ন্যাটোতে তাদের অবস্থানের কোন বদল হয়নি’।
এরদোগান শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘দুটি দেশের জোটে যোগ দেওয়ার বিষয়ে "আমাদের মত ইতিবাচক নয়’ তিনি আরো বলেন, তারা সন্ত্রাসী সংগঠনগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়।
তুরস্ক দীর্ঘদিন ধরে নর্ডিক দেশগুলোর বিরুদ্ধে বিশেষ করে সুইডেনকে সন্ত্রাসী সংগঠনগুলোকে আশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে, যেখানে একটি শক্তিশালী তুর্কি অভিবাসী সম্প্রদায় এবং চরমপন্থী কুর্দি গোষ্ঠীগুলির পাশাপাশি মার্কিন ভিত্তিক ধর্মীয় প্রচারক ফেতুল্লাহ গুলেনের সমর্থকরা রয়েছে।
ইউক্রেনে ২৪ ফেব্রয়ারী রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ফিনল্যান্ড ও সুইডেনে রাজনৈতিক মত ও জনমত ন্যাটোর সদস্যপদ লাভের দিকে মোড় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat