ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল জনগণ পাচ্ছে। কিন্তু বিএনপি মিথ্যাচার করছে। মেগা প্রকল্পকে তারা মেগা দুর্নীতি বলে অপপ্রচার করছে।
আজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে সামনে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দুর্নীতির কথা বিএনপির মুখে মানায় না। হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান বাংলাদেশের সম্পদ লুট করেছে, সেটি মানুষ দেখেছে। বিএনপির নেত্রী এতিমের টাকা আত্মসাত করে আদালতে প্রমাণিত হয়ে দন্ডপ্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় তিনি এখন বাসায় রয়েছেন। তাদের লজ্জা হওয়া উচিত।’
হানিফ আরও বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন বিএনপি একটি উন্নয়নমূলক কাজ করেছে কি না, তাও দেখানোর সুযোগ তাদের নেই। আর তাদের সঙ্গে রাজাকারের দল জামায়াত জোট বেঁধেছে। যুদ্ধাপরাধী হওয়ায় কাদের মোল্লার ফাঁসির পরে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা জানানো হয়। জামায়াত স্বাধীনতা বিরোধী দল। ৭১ এ তারা রাজাকার ছিল। এখনো তারা রাজাকার।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat