ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙা এলাকায় আজ বেলা ১১টার দিকে দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ওসি মশিউর রহমান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮০২৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহণের বাসের (ঢাকা মেট্রো গ ১৪-৭০১০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ন্যাশনাল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাজী অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পাশের ক্লিনিকে নেয়ার পর আরো এক যাত্রী নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নাটোর সদর থানা এলাকার পাইকেরদোল গ্রামের শাহজাহান আলীর ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৫)। নিহতের চাচা আলমগীর হোসেন দুর্ঘটনা স্থলে এসে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত অন্যদের পরিচয় জানান চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat