ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, সংসদীয় গনতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেলসহ আরো অনেক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে নিরলস কাজ করছেন। সংসদীয় স্থায়ী কমিটিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা নিশ্চিত করছে।
তিনি বলেন, সরকারি হিসাব, অনুমিত হিসাব, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ অন্যান্য স্থায়ী কমিটিসমূহ তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করছে। জলবায়ু পরিবর্তন, কোভিড পরবর্তী অর্থনৈতিক উত্তরণ ও টেকসই উন্নয়ন ২০৩০ অর্জন ইত্যাদি বিষয়ে সংসদ সদস্যগণ সংসদীয় কূটনীতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেন স্পিকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিডকালীন প্রধানমন্ত্রী দক্ষতার সাথে মহামারি মোকাবেলার কারণে সকল শ্রেণী-পেশার মানুষের জীবনযাপন সুরক্ষিত হয়েছে। কোভিড পরবর্তী সময়েও দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য ক্ষেত্র, রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। শতভাগ বিদ্যুতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীশিক্ষার অগ্রগতির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি বর্তমান সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছে।
বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সৌন্দর্যের প্রশংসা করে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে।
এ সময় বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ়ীকরণের আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্রকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বাংলাদেশ হতে জনশক্তি রপ্তানি ও অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
এ সময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat