ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সাথে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
ধনবাড়ী থানার (এসআই) ইয়ার হোসেন বলেন, হতাহতরা ঈদ উপলক্ষে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিলো। পরে তারা জামালপুর থেকে ফেরার পথে দ্রুত গতির মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসা জন্য আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat