ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ১০০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফর্মহীনতায় ভুগছেন বিরাট কোহলি। চলমান আইপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি করেও সমালোচনার মুখে তিনি। কারন টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৩ বলে ৫৮ রান কোহলির নামের সাথে ঠিক মানায়  না।
তাই কোহলির ওমন ইনিংসের ব্যাপারে কথা বলতে গিয়ে রোনালদো প্রসঙ্গ টেনে আনেন পিটারসেন।
স্টার স্পোটর্সকে পিটারসেন বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ও রোনালদোর দিকে তাকাতে হবে কোহলির। তাদের দল এবং খেলা ভিন্ন হলেও তারা একইরকম দু’টি ব্র্যান্ড। কোহলি আছে ক্রিকেটের শীর্ষে, তার ব্র্যান্ড ক্রিকেটের শীর্ষে। রোনালদো ফুটবলের শীর্ষে। একজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন এবং আরেকজন ব্যাঙ্গালুরু ও ভারতের হয়ে খেলেন। এসব অনেক বড় ব্র্যান্ড এবং আলোচনার বিষয়বস্তু হবেই। সেই বড় ব্র্যান্ডগুলি তাদের মর্যাদা বজায় রাখতে ও ম্যাচ জিতে চায়।’
তিনি আরও বলেন, ‘কোহলির সবচেয়ে বড় গুণ হলো, রান তাড়া করে সে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। আমার কাছে কোহলি এদেশের (ভারত) সেরা ব্যাটার, কারণ সে রান তাড়ায় ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটি এমন কিছু যা সবাই দেখে, এমন কিছু যা সে লালন এবং গর্ব করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat