ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে এই অনুদানের চেক তুলে দেন। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে।
এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।
এ সময় বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯ থেকে চলতি বছর পর্যন্ত ১ হাজার ১২১ কোটি টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এরমধ্যে ২০১৯ সালে দেওয়া হয়েছে ১৪০ কোটি টাকা, ২০২০ সালে ৫৮০ কোটি, ২০২১ সালে ৩২৪ কোটি এবং ২০২২ সালের এ পর্যন্ত ৭৫ কোটি টাকা সহায়তা করা হয়েছে।
এসময় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। এ সময় কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি যানজটে রিকশায় আটকা ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat