ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট জেলার মোংলায় আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফেরা সুন্দরবনের দস্যুদেরকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মোংলা উপজেলার পিককর্নার এলাকায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মাঝে গতকাল ঈদের শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান। এসময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ র‌্যাব-৮ এর কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন মোংলার ৫৭ জনকে নগদ অর্থ ও ঈদ উপহার দেয়া হয়। মোংলার ৫৭ জনসহ রামপাল, সাতক্ষীরা, খুলণাসহ বিভিন্ন এলাকার মোট ২৮৪ দস্যুকে র‌্যাবের এই ঈদ উপহার দেয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা, পেয়াজসহ অন্যান্য দ্রব্য রয়েছে।
উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সরকার ও র্যাুবের ডাকে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এজন্য আমরা তাদেরকে সব সময় মনিটরিং করছি যাতে তারা আর কোন অপরাধে না জড়ায়। এছাড়া তাদেরকে স্বচ্ছল ও স্বাভাবিক জীবন যাপনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তাও করা হয়েছে। এছাড়া বিভিন্ন ঈদে নিয়মিতভাবে তাদেরকে ঈদ উপহার দেয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও তাদের উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ২০১৮ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat