ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ১০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় গোন্দার নগরীতে মুসলমানদের ওপর ভয়াবহ হামলার পর কয়েকশ’ লোককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আঞ্চলিক কর্তকর্তা একথা জানান। খবর এএফপি’র।
স্থানীয় একটি ইসলামিক গ্রুপ জানায়, এক মুসলিম বয়োজ্যেষ্ঠের দাফন অনুষ্ঠানে শোকার্ত মানুষের ওপর ‘চরমপন্থী খ্রিস্টানদের’ মঙ্গলবারের ভয়াবহ হামলায় ২০ জনেরও বেশি নিহত হন। এ সময় হামলাকারীরা মুসলিম বাসিন্দাদের সম্পদ ধ্বংস করে।
সরকারি আমহারা মিডিয়া কর্পোরেশন পরিবেশিত বিবৃতির বরাত দিয়ে  বলা হয়, আমহারা অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ব্যুরোর প্রধান দেসালেন তাসিউ জানান,  গোন্দারে হামলায় জড়িত থাকার অভিযোগে ৩৭৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
সকল সন্দেহভাজন গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করেছেন।
বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো বলেন, এ ঘটনা ঘটার ক্ষেত্রে ‘আমরা আইনত নিরাপত্তা বাহিনীর সদস্য ও  নেতাদের দায়ী করছি। এক্ষেত্রে তারা তাদের দায়িত্বশীলতার দিক থেকে এ দায় এড়াতে পারেন না।
মুসলিম ও অর্থোডক্স খ্রিস্টানের মধ্যে চলমান বিরোধকে করে এ সংঘর্ষ ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat