ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন।
দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’হিসাবে পালিত হয়। সারা বিশ্বের মুসলমানদের জন্য এ দিনটি অতিব মূল্যবান।
‘জুমাতুল বিদা’য় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন।
জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন।
বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন বিশেষ মোনাজাত করেন। তিনি দেশের কল্যাণ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat