ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছাড়া পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন অসম্ভব। 
তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে সক্ষম করে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের যুগোপযোগী  শিক্ষায় গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর  প্রাতিষ্ঠানিক সক্ষমতাও গড়ে তোলা দরকার। 
আজ বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসি ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে কম্পিউটার ল্যাব ও ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রী বক্তৃতায় ডিজিটাল শিক্ষা বিস্তারে সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। 
মোস্তাফা জব্বার আরও বলেন, মিশ্র শিক্ষা পদ্ধতির মাধ্যমে দেশে ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশের জন্য সম্পূর্ণ ডিজিটাল শিক্ষা নিশ্চিত করার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গোটা শিক্ষা ব্যবস্থা ডিজিটালে রূপান্তর করার অন্য কোনো বিকল্প নেই। 
মন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে প্রধান তিনটি চ্যালেঞ্জ হচ্ছে, ডিজিটাল কনটেন্ট তৈরি, ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা। আমাদের মতো দেশের জন্য সবগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে এক ধাপে শিক্ষার ডিজিটাল রূপান্তর করাটা কঠিন বলেই আমরা এখন মিশ্র শিক্ষার পথ ধরে হাঁটছি।’
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামানের নিকট  ২০টি ল্যাপটপ হস্তান্তর করেন। 
বিটিআরসি’র চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা শ্যাম সুন্দর সিকদার এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat