ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন।
আজ শেরপুরের নকলায় উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এবং ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের নিরাপত্তা দিয়েছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শেখ হাসিনার লক্ষ্য, দেশে কোন ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তাই আজ তৃতীয় পর্যায়ে অসহায়দের জমিসহ ঘর দেওয়া হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট হয়।
তিনি আরও বলেন, আগে মানুষ জানতেই পারতো না, কখন ভিজিএফ আসলো, ভিজিডি আসলো, নগদ টাকা সহায়তা আসলো। পাওয়া তো অনেক দূরের কথা। এখন দেশে সেই অবস্থা নেই।
মতিয়া চৌধুরী বলেন, ভিজিএফ, ভিজিডি, নগদ টাকা সহায়তা যাই বলেন, সবই জনগণের ট্যাক্সের টাকা থেকে সংগ্রহ করা। তাই এগুলো আমি প্রকাশ্য দিবালোকে বিতরণ করতে পছন্দ করি। পেছন থেকে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনটি চান।
তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসছেন। দেশের উন্নয়ন করছেন। দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ উপভোগ করছেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারি কমিশনার কাউছার আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat