ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৭১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলায় ক্ষতিপূরণ দিতে গড়িমসি করায় ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আজ সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ে অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। এতে ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভাঙ্গা টিভির ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা।
সহকারি পরিচালক জানান, গত বছরের ১২ অক্টোবর জেলার পরশুরাম থেকে সুন্দরবন কুরিয়ারে একটি টিভি মেরামতের জন্য ঢাকায় পাঠান অভিযোগকারি ব্যক্তি। তিনি ঢাকা থেকে পাঠানো টিভি গ্রহণ করার সময় দেখেন সেটি ভাঙ্গা। এসময় তিনি টিভিটি গ্রহণ না করে এর ক্ষতিপূরণের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছে আবেদন করেন। কিন্তু ঘটনার ছয়মাস অতিবাহিত হওয়ার পরও তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ক্ষতিপূরণ না পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ করেন।
শুনানীতে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক অংশ নেন। এসময় প্রতিষ্ঠানটি নিজেদের অবহেলার কথা স্বীকার করে টিভির ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat