ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো শ্রীলংকার মতো পরিস্থিতি হবে না। ‘আমাদের অর্থনীতির ভিত অনেক মজবুত’ উল্লেখ করে তিনি বলেন,  স্বাধীনতাবিরোধী চক্র শ্রীলংকার সঙ্গে বাংলাদেশকে তুলনা করে নতুন ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের এ মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। তিনি আজ পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলায় উপকারভোগীদের মধ্যে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান করে ইতিহাসে অমর হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ণ করে রাষ্ট্র পরিচালনা করছেন, সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পরে তিনি প্রধানমন্ত্রীর পক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর ও জমির দলিল এবং চাবি কালীগঞ্জ উপজেলার ২২৫টি পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat