ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলা শহরে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই গোয়েন্দা শাখায় কর্মরত দুইজন সদস্য নিহত হয়েছেন।রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন: ইসা রুহুল (৩৮) এবং আবু দাউদুল হাসান (৩৮)। তারা দু’জনেই ডিজিএফআই রাঙ্গামাটি গোয়েন্দা শাখায় কর্মরত বলে জানা গেছে।
নিহত দাউদের বাড়ি ভোলা জেলা সদরের কালিবাড়ী রোড এলাকায় এবং নিহত ইসা রুহুলের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরের গোবিন্দপুর এলাকায়।স্থানীয়রা জানান, সোমবার রাতে ডিজিএফআইয়ের দুই ফিল্ড অফিসার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সিএনজির ধাক্কায় বিপরিত দিকে চট্টগ্রাম থেকে আসা বাসের চাপায় মোটরসাইকেলে থাকা দুজনই মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অন্যজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বাসের ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।নিহতদের লাশ পোস্ট মর্টেমের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat