ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ১০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।
রোববার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
তিনি জানান, ডেন্টাল পরীক্ষায় পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পরীক্ষায় পাসের হার ৫৯.৭৭ শতাংশ। এর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৪৯ জন (৩৪.৯০ শতাংশ), মেয়ে ২৫ হাজার ৬৪৬ জন (৫২.৮৪ শতাংশ)। সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২৫৭ জন (৪৭.১৬ শতাংশ), মেয়ে ২৮৮ জন (৫২.৮৪ শতাংশ)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী।
এর আগে গত ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ৫৪৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৩ হাজার ৮২ জন (৮০.৫৪ শতাংশ)। এবার প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat