ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন না করতে যাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অনুমোদিত সংখ্যার চেয়ে অধিক যাত্রী নেয়া যাবেনা। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। ঝুঁকি নেয়ার থেকে জীবন অনেক মূল্যবান। তাই কেউ ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন করবেন না। খালিদ মাহমুদ চৌধুরী আজ রোববার ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সময়মত লঞ্চ ছেড়ে যাবে। আমরা বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ, আইন শৃংখলা বাহিনী যারা কাজ করছেন, তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছি না। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌসেক্টরের উন্নয়নে কাজ করছেন। আগামী ২০২৫-২৬ সালে আরো নিরাপত্তার সাথে যাত্রী পারাপার করতে পারব। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খালিদ মাহমুদ বলেন, ঈদকে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃংখলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতেবলা হয়েছে।
এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
পরিদর্শণ কালে প্রতিমন্ত্রী লঞ্চ মালিক ও যাত্রীদের সাথে কথা বলেন। এ সময়ে প্রতিমন্ত্রী ঈদ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্দেশনা বাস্তবায়নে যথাসাধ্য কাজ করছে। যাত্রীদের কাছে এনআইডি কার্ড রয়েছে-তারা নির্দেশনা মেনে চলছে তাও সন্তোষজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat