ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ ছয়টি বিষয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিকেলে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ এবং অটিস্টিক শিক্ষার্থীদের জন্যে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।
ছয়টি ইভেন্টের বিজয়ীরা আগামী ১০মে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এরপরে বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা যাবেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাদিম সারওয়ারের সভাপতিত্বে সমাপনী এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: আখতার হোসেন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠান পরিচালনা করেন নাটোর কলেক্টরেট স্কুল এন্ড কলেজের জি এম ইস্রাফিল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat