ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ- মালয়েশিয়ার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাথার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে মালয়েশিয়ার সংসদ সদস্য ও গভর্নমেন্টস ব্যাকবেঞ্চার্স ক্লাবের চেয়ারম্যান দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে তারা মালয়েশিয়া-বাংলাদেশ সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা উপভোগ করছে কেননা, বর্তমানে দেশে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। মালয়েশিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি দক্ষতার স্বাক্ষর রেখেছে। মালয়েশিয়ার পরিবেশ, খাদ্যাভ্যাস, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের সাথে অনেক সাদৃশ্য রয়েছে। এসময় মালয়েশিয়া বাংলাদেশ হতে আরো অধিক পরিমাণ জনশক্তি রপ্তানির আশা প্রকাশ করেন স্পিকার।
দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সংসদীয় চর্চা প্রশংসনীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের বিষয়টি সাংবিধানিকভাবে নিশ্চিত করেছিলেন উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সংসদে ৫০জন সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও ২৩জন নারী সংসদ সদস্য সরাসরি নির্বাচিত।
বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম, মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সেলর আমির ফরিদ আবু হাসান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat