ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার সতর্ক করেছেন যে, ইরানকে লক্ষ্য করে ইসরাইল কোন পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে বিশ্রাম নিতে দেবে না। 
জাতীয় সেনা দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না।
ইরানের নিরাপত্তা বিঘিœত করে এমন কর্মকা-ের জন্য তার ভূখন্ড ব্যবহার করার বিরুদ্ধে প্রতিবেশী ইরাককে সতর্ক করার কয়েকদিন পর তার এ মন্তব্য এসেছে।
গত মাসে ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছিল, তারা ইরাকের স্বায়ত্তশাসিত উত্তর কুর্দিস্তান অঞ্চলের রাজধানী আরবিলের একটি "কৌশলগত" অবস্থানে এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েল স্থানটি ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
তবে আরবিলের গভর্নর উমিদ খুচনাউ এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি  বলেন, "এই অঞ্চলে কোন ইসরায়েলি এলাকা নেই।" 
গত মাসে শীর্ষস্থানীয় আরব কূটনীতিকগণ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের অংশগ্রহণে ইসরায়েল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বলা হয় যে, বৈঠকটি তেহরানের কাছে একটি দৃঢ় বার্তা পাঠাবে।
ইরানের সাথে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি উপায় বের করার জন্য বিশ্ব শক্তিগুলির প্রয়াসে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ইসরায়েল মূল চুক্তি ও এটি পুনরুদ্ধারের যেকোনো প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধীতা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat